সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩

ফিবোনাক্কি

ফিবোনাক্কি হল একটা সিম্পল সিরিজ নাম্বার। যারা বিজ্ঞান এর ছাত্র তারা খুব ভালো মত জানার কথা এই বেপারে। আসলে ফিবনাক্কি কিন্তু শুধু ফরেক্স এর জন্য না। এটা আশলে একটা ম্যাথামেটিক্যাল টার্ম যেটা দিয়ে মুলত আরো অনেক কিছুর গণনা করা হয়। ১ + ১ কত ? ২না ?। হ্যা। ১ থেকেই ফিবোনাক্কির যাত্রা শুরু। যেমন ১+১ = ২, ১+২ = ৩, ২+৩= ৫, ৩+৫=৮, ৫+৮=১৩, ৮+১৩=২১, ১৩+২১=৩৪, ২১+৩৪=৫৫, ৩৪+৫৫=৮৯, ৫৫+৮৯=১৪৪ ............... এভাবেই যায়। তাহলে সিরিজ টা কি দারালো ? ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯, ১৪৪.....। ভাই আমি অঙ্কে অনেক কাচা। এতো অংক বুঝাতে পারবো না। আপনাদের ও মুল জায়গায় নিয়ে আসি। মুল জায়গা বলতে গোল্ডেন নাম্বার বুঝায়। গোল্ডেন নাম্বার সিরিজ গুলোই আমাদের দরকার। যেমন ফিবোনাক্কি রিট্রেসমেন্ট লেভেল হচ্ছে 0.236, 0.382, 0.500, 0.618, 0.764। ফরেক্স এ মুলত সাপোর্ট এবং রেসিস্টেন্স, টেক প্রফিট, স্টপ লস ইত্যাদি ক্ষেত্রে ফিবোনাক্কি ব্যাবহার করা হয়।

কিভাবে ব্যাবহার করে ?
ফরেক্স এ ফিবোনাক্কি ব্যাবহার করার উদ্দেশ্য গুলো আমরা উপরে জানতে পারছি। চার্ট এনালাইসিস করতে এটা মোটামুটি ভালো কাজ করে। অনেকে আবার এটা দিয়ে ট্রেডিং স্ট্রাটেজি ও বানাইছে। যাই হোক আমরা এটার ব্যাবহার করা দেখি। প্রথমে আপনার মেটা ট্রেডার এর Insert অপশন এ যান। ফিবোনাক্কি পাইছেন ? হ্যা এর মধ্যে দেখেন আরো অপশন আছে। রিট্রেসমেন্ট, টাইম জোন, ফ্যান, আরচস, এক্সপেনশন। একেকটার একেক রকম ব্যাবহার হলেও মুলত এদের ক্যালকুলেশন এক। আর সবচেয়ে বেশি কাজ করে রিট্রেসমেন্ট। আমরা রিট্রেসমেন্ট এ ক্লিক করে নেই। অতপর চার্ট এ গিয়ে দেখি লাস্ট মুভমেন্ট টা কি বুল নাকি বিয়ার। যদি বুল হয় তাহলে লাস্ট লো থেকে লাস্ট হাই তে ফিবোনাক্কি রিট্রেসমেন্ট টেনে নেই। আর যদি বিয়ার হয় তাহলে লাস্ট হাই থেকে লাস্ট লো তে ফিবো টেনে নেই। তারপর দেখেন আপনাকে কিছু লেভেল দেখানো হইছে। লেভেল গুলো ০.০, ২৩.৬, ৩৮.২, ৫০.০, ৬১.৮, ১০০.০, ১৬১.৮ ..........। এখন আমরা এই লেভেল গুলো কে সাপোর্ট এবং রেসিস্টেন্স হিসেবে ব্যাবহার করতে পারি। টেক প্রফিট এবং স্টপ লস জোন হিসেবে ও ব্যাবহার করতে পারি। আবার রিট্রেসমেন্ট ধরেও ট্রেড করতে পারি।

ফিবোনাক্কি রিট্রেসমেন্ট-
রিট্রেসমেন্ট ট্রেড অনেকে করে। তবে রিট্রেসমেন্ট ভালো মত না বুঝে ট্রেড করা অনেক ঝুকিপুর্ন। আসলে রিট্রেসমেন্ট কি জানেন ? মনে করেন প্রাইস এখন বুল মুড এ আছে। বুল মুড এ থাকা মানে প্রাইস বারতে থাকা। কিন্তু প্রাইস কি সুধু বারতেই থাকবে ? না। মাঝে মাঝে কিছু প্রাইস কারেকশন হবে। হঠাৎ দেখবেন প্রাইস পরে যাচ্ছে। কিন্তু তার মানে কিন্তু বিয়ার মুড না। কিছুক্ষন প্রাইস কারেকশন হয়ে আবার উপরের দিকে যেতে থাকবে। এই মাঝখানের প্রাইস উপর থেকে নিচে চলে যাওয়া এবং তা পরে আবার উপরের দিকে মুভ করাকেই রিট্রেসমেন্ট বলে। তবে প্রাইস কি সবসময় রিট্রেসমেন্ট করে ? না। প্রাইস যদি সবসময় রিট্রেসমেন্ট করত তবে তো আমি বিল গেটস! প্রাইস অনেক সময় বুল পজিশন থেকে সরাসরি বিয়ার পজিশন এ চলে যেতে পারে। তাহলে বুঝবো কিভাবে এটা রিট্রেসমেন্ট হল কিনা ? হ্যা। অনেকে অনেক পদ্ধতিতে এটা করে কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং কার্জকর পদ্ধতি হল ক্যান্ডলস্টিক প্যাটার্ন এবং ট্রেন্ডলাইন ব্রেকআউট। আপনারা কি ক্যান্ডলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানেন ? না জানলে আপনি এখনো নেংটা টেকনিক্যাল এনালাইসিস্ট। আর কতদিন নেংটা থাকবেন ? কাপড় পরেন নাইলে জঙ্গলে চলে যান।

ফিবোনাক্কি লং রিট্রেসমেন্ট -
একটা উদাহরন দিলে বুঝতে সহজ হয়। তাই একটা উদাহরন হিসেবে নিচে একটা লং রিট্রেসমেন্ট দেখানো হল। এখানে দেখেন ৫০.০ লেভেল এ স্ট্রং সাপোর্ট লেভেল। দুইবার প্রাইস এখান থেকে পুল ব্যাক করছে। এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ব্যাবহার করছি। এই ট্রেন্ড লাইন ব্রেক করে প্রাইস উপরের দিকে মুভ করতে শুরু করে। এবং তার সাথে বুলিশ এংগালফিং ক্যান্ডল থাকার কারনে আমরা ধারনা করি যে এটা একটা সফল লং রিট্রেসমেন্ট। ঠিক তাই হল। প্রাইস উপরের দিকে মুভ করল।

http://i.imgur.com/2tdz6.gif

ফিবোনাক্কি শর্ট রিট্রেসমেন্ট-
একটা শর্ট রিট্রেসমেন্ট এর উদাহরন দিলাম। এখানে দেখেন ৩৮.২ এবং ৫০.০ লেভেল এ একটা স্ট্রং রেসিস্টেন্স লেভেল। এই লেভেল ব্রেক করতে না পেরে পুল ব্যাক করে প্রাইস নিচের দিকে মুভ করছে। আমরা একটা ট্রেন্ড লাইন টেনে দিছি। দেখা গেছে বিয়ারিশ ক্যান্ডল এর সাথে ট্রেন্ড লাইন ব্রেকআউট হইছে। ইটস এ নাইস শর্ট রিট্রেসমেন্ট!

http://i.imgur.com/hpaY2.gif

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন