শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

টাকা আমার, নিয়ন্ত্রন আমার

ফরেক্স মার্কেটে অনেকে আসে একগাদি টাকা ( $ ) নিয়ে ঢুকে আরকিছু দিন এমনকি অনেক সময় ইনভেস্ট এর কিছু সময় পর ফার্স্ট ট্রেডে সব হারিয়ে বসে। এমন অনেকে আছে যারা ফরেক্সকে জুয়া খেলা (অল্প জ্ঞানের কারনে) বলে থাকেন। তাদের মতে ফরেক্সে খুব দ্রুত লাভ লস হয় তাই এটাকে তারা জুয়ার সাথে তুলনা করে থাকেন। আর সেসব ট্রেডারদের কারনে শুধু বাংলাদেশে নয় বিশ্বে ৯০-৯৫ শতাংশ ট্রেডার লুজার। এই কারনে কিছু প্রশ্ন আমাদের মাথায় এমনি এমনি চলে আসে

আসলে ফরেক্সে এতো বেশী লুজার কেন?

তাহলে কি ফরেক্সে আসতে হলে টাকা($) কি হারানোর প্রস্তুতি নিয়ে আসতে হবে?

যেখানে লাভ নাই শুধু লস হয় সেখানে যাবো কেন?

আসুন এবার আমরা টপিকে ফিরে আসি “টাকা আমার, নিয়ন্ত্রন আমার”। উধাহরন স্বরূপ, ঘোড়া আরোহী সহ অনেক দ্রুত ছুটতে পারে। আপনি পারবেন ঘোড়ার সাথে দৈাড় দিয়ে জিততে। কিন্তু হ্যাঁ আপনি ঘোড়ার পিঠে চড়ে ঠিকই ঘোড়াকে নিয়ন্ত্রন করতে পারেন। এর জন্য প্রয়োজন লাগাম আর আপনার দক্ষতা। থামাতে পারবেন ইচ্ছে মত যেখানে খুশি সেখানে। ফরেক্স হল সেই ঘোড়া আপনি আরোহী আর নিচের শর্ত গুলো হল Driving Manual যা আপনার দক্ষতা বাড়াবে। আসুন দেখা যাক Driving Manual এ কি কি রুলস আছে।



প্রথম শর্তঃ ভালো একটা ট্রেডিং প্লান

আপনার অবশ্যই একটা Effective Trading Plan থাকতে হবে। একটা ট্রেড ওপেন এর পূর্বে আপনি সকল প্রকার আউটকাম(ফলাফল) সম্পর্কে সচেতন থাকবেন। বাই অথবা সেল যায় দেন না কেন আপনার লাভ অথবা লস যেকোনোটার মুখোমুখি হতে হবে আপনাকে। আগে থেকে প্রস্তুতি নিন ট্রেডে প্রফিট আসলে কি করবেন। এবং লস হলে কি করবেন। নির্ধারণ করুন কি পরিমান প্রফিট হলে আপনি মার্কেট থেকে বের হয়ে আসবেন। অনেক সময় দেখা যায় দশটি ট্রেড এর প্রফিট একটি লস ট্রেড তুলে নিয়ে যায়। তাই আপনার প্ল্যান তৈরি করা দরকার কোন সময় অর্থাৎ কি পরিমান লসে আপনি মার্কেট থেকে বেরিয়ে আসবেন। প্রয়োজনে একটা সাদা কাগজে লিখে রাখুন এবং সময় এলে পড়ে নিন। Emotionally কখনো বাই অথবা সেল দিতে যাবেন না। ট্রেড দেবার পূর্বে নিজেকে প্রশ্ন করুন কেন ট্রেড দিচ্ছেন।


দ্বিতীয় শর্তঃ ঠিক করে রাখুন আপনার ট্রেডিং মেথড

প্রাইসের মমেন্টাম কোন দিকে, ট্রেন্ড কি এগুলো নির্ধারণ করুন। ধারনার বশবর্তী হয়ে কোন ট্রেড ওপেন না করা উত্তম এতে রিস্ক অনেক বেড়ে যায়। এবং বেশির ভাগ ক্ষেত্রে লসের সম্মুখিন হতে হয়। আপনি ট্রেন্ড Identify করতে ট্রেন্ড ইনডিকেটর ব্যবহার করতে পারেন। সব ইনডিকেটর সব টাইম ফ্রেমে ভালো কাজ করে না, কোন ইনডিকেটর ব্যবহার এর পূর্বে জেনে নিন কোন টাইম ফ্রেমে ইনডিকেটর টি ভালো কাজ করে অথবা ভালো ফলাফল পাওয়া যায়।



তৃতীয় শর্তঃ টাইম ফ্রেম

বেছে নিন একটি নির্দিষ্ট টাইম ফ্রেম, এটা M15, M30, H1, H4 …..যেকোনো টি হতে পারে। নিজেকে মানিয়ে নিন সেটার সাথে, টাইম ফ্রেম effective না হলে অন্য টাইম ফ্রেম। তবে সর্বশেষে অবশ্যই আপনি একটি নির্দিষ্ট টাইম ফ্রেম বছে নিবেন। হ্যাঁ আপনি Overall Trend কোন দিকে যাচ্ছে সেটা দেখতে বড় টাইম ফ্রেম দেখতে পারেন তবে short term ট্রেড ওপেন এর জন্য ছোট টাইম ফ্রেম ভালো। বারবার টাইম ফ্রেম পরিবর্তন করলে আপনি মুভমেন্ট সম্পর্কে সঠিক ধারণা পাবেন না।

আসুন একটা ছোট্ট গল্প দিয়ে বঝা যাক টাইম ফ্রেম কেমন হলে ভালো হয়। ধরুন আপনি অপরিচিত কাওকে কফি বা চায়ের দাওয়াত দিলেন বাইরে কোন রেস্তোরায়। এখন আপনি তার সাথে সময়ের অভাবের কারনে মাত্র ৫ মিনিট সময় পেলেন একে অপরকে জানার। এতে করে সে কেমন মনে মানুষ সে সম্পর্কে ধারণা পাওয়া খুব কঠিন। সে সময়টা তার মন খারাপ থাকলে আপনার সাথে ভালো ভাবে কথা নাও বলতে পারে তাই সে সব সময় সে এভাবে থাকে সেটা ভেবে নেয়া ঠিক হবে না। আপনি যদি আবার লম্বা একটা সময় ধরে প্রতিদিন তার সাথে কাটান তাহলে তার আচার আচরন, মানসিকতা সম্পর্কে আশা করি ভালো ধারণা পাবেন।



টাইম ফ্রেম অনেকটা সেরকম ছোট টাইম ফ্রেম গুলো সাময়িক। আমি এখানে বলছিনা বড় টাইম ফ্রেম বেস্ট। আমি বলছি চিনতে কত সময় আপনার প্রয়োজন, আপনি বেছে নিন।



চতুর্থ শর্তঃ গড় দাম, Moving Average

ভাবছেন এটাতো ইনডিকেটর শর্ত কেন। প্রথমে একটা উধাহরন দেখি পরে মুভিং এভারেজ নিয়ে আলোচনা করব। ধরুন আপনি চিনির ব্যাবসায়ি কিছু চিনি স্টক করে রাখতে চাচ্ছেন। এখন কোন সময় কিনবেন বুঝতে পারছেন না। চিনির দাম ২ বছর ধরে ৪০ থেকে শুরু করে ৬০ এর মধ্যে উঠা নামা করে। দেখা গেল মার্কেটে ৫০ টাকা থেকে বেড়ে দিয়ে ৫২, ৫৪,৫৬ উঠে গেল। এবার আপনি ভাবলেন দামতো বাড়তে আছে এবার কিনে ফেলি বেশী লাভ হবে। আপনি কেনার সময় আরও এক ধাপ দাম বেড়ে ৫৮ হয়ে গেছে আপনি কিনে ফেললেন ১০০ টন ৫৮ টাকা দরে। আপনি ভাবছেন মার্কেটে তো দাম বাড়তেই আছে। এবার দেখা গেল বাজারে চিনির মজুদ বেড়ে গেল এবং চিনির দাম কমা শুরু করলো আপনি কেনার পর দাম কমতে থাকল ঠিক যেভাবে বেড়েছিল। ৫৬, ৫৪, ৫২, ৫০, ৪৮। ব্যাস খেলেন ধরা।



তাহলে এখন প্রশ্ন উঠছে তাহলে কখন কেনা ভালো ছিল ?

এই প্রশ্নের উত্তর আপনি পাবেন মুভিং এভারেজ এর কাছ থেকে। ধরুন ৪০+৬০=১০০/২=৫০ টাকা চিনির গড় দাম। গড় দামে চিনি কিনলে আপনার রিস্ক কম হত লস ও কম হত লাভের মুখ দেখার সম্ভাবনা অনেক বেশী থাকতো। একটা লাইন সব সময় মনে রাখবেন,

Buy At Average Price

বিভিন্ন মুভিং এভারেজ কম্বিনেশন আছে। “Use effective combination That Suits You Best“



পঞ্চম শর্তঃ মানি ম্যানেজমেন্ট

ফরেক্সে $ বা টাকা হারানোর জন্য অনেকে মানি ম্যানেজমেন্ট ব্যবহার না করাকে দায়ী করে থাকেন। মানি ম্যানেজমেন্ট অনেক বিস্তর একটা বিষয় আমি এখানে খুব সংক্ষেপে তুলে ধরব। আপনার Risk Ratio কত ? আপনার লস অথবা লাভের একটা রেসিও থাকতে পারে অথবা থাকতে পারে একটা লিমিট যার বেশী আপনি লস করবেন না। এটা হতে পারে ২%, ৩% অথবা ৪%। কিন্তু অবশ্যই আপনার একটা লস লিমিট থাকতে হবে। ধরুন আপনার ডেপোজিট $১০০০ তাহলে আপনি ৩% বের করলেন $৩০ লস করবেন। সে অনুযায়ী আপনি স্টপ লস সেট করলেন। এক্ষেত্রে ভলিউম একটা বড় ফ্যাক্টর। বড় ভলিউম নিলে তো অল্পতে sl Hit করবে। একটা ছোট্ট ক্যালকুলেসন আপনার ভলিউম (লট সাইজ) নির্ধারণে সাহায্য করবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন