শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

একসময় প্রচুর ব্লগিং করতাম বলে লেখালেখির নেশা আছে। কাজের চাপে এখন সেটা কমে গেছে তারপরো ফরেক্স নিয়ে কিছু লেখা লেখি যাতে ট্রেডারদের মানসিকতা চেঞ্জ হয়।

আজকে নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে লিখব, আশাকরি মানতে পারলে ভাল হবে। ফরেক্স সাগরে পিপ শিকার করার আগে আপনাকে অবশ্যই শিকার করাটা শিখতে হবে। একজন সফল ট্রেডারের জন্য দুইটি জিনিস অবশ্যই লাগবে।
  • ট্রেডিং সিস্টেম
  • শৃংখলা
এদুটি জিনিসের সমন্বয়েই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। আর যদি এদুটি না মানেন আপনার ব্যর্থতা অনিবার্য।

কেন আপনার অবশ্যই একটা সিস্টেম লাগবে?

মৌচাকে যখন মৌয়াল মধু কাটতে যায় সে তখন প্রথমে ধোয়া দিয়ে মৌমাছিগুলা তাড়ায় তারপরে যখন মৌমাছি সরে যায় মধু পেড়ে নেয়। এখন আপনি যদি মনে করেন ধুর পিচ্ছি পিচ্ছি মৌমাছ আমার কি করবে? আমি সরাসরি গাছে উঠেই মধু নিয়ে নেই তাহলে কিন্তু হাজার হাজার মৌমাছির হুলে আপনার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। মধু নেয়া আর সম্ভবই হবেনা। তাই মধু নিতে হলে আপনাকে সিস্টেমটা মানতেই হবে। এই সিস্টেম কিন্তু মায়ের পেট থেকেই কেউ শিখে আসেনি। প্রাকটিক্যালি রপ্ত করেই সিস্টেমটা এপ্লাই করেছে। দুনিয়ায় প্রতিটি কাজেরই একটি সিস্টেম আছে সিস্টেমের বাইরে কিছুই চলেনা।

ফরেক্স ট্রেড এ সফল হতে হলেও আপনাকে একটা সিস্টেম তৈরি করতে হবে। সেটাকে পরীক্ষা করতে হবে। তারপর সে সিস্টেম মানলেই কিন্তু আপনার সফলতা আসবে। একটি সফল এবং কার্যকরী সিস্টেম কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে ফরেক্স এ সফলতা দিয়েই যাবে।

কিভাবে আমি সিস্টেম তৈরি করব?

আপনি নিজেও সিস্টেম তৈরি করতে পারেন। অথবা সফল ট্রেডারের পরিক্ষিত সিস্টেম কে ফলো করতে পারেন। নিজে প্রথমে যে কোন একটা বিষয়ের উপর আগে ভালভাবে দক্ষতা অর্জন করেন। আপনি প্রাইস একশন সেটাপ শিখতে পারেন। ক্যান্ডেল এনালাইসিস করতে পারেন। ডিফল্ট RSI, MACD, Bolingerband, Moving Averege এর যে কোন একটাতে আগে দক্ষতা অর্জন করেন তারপর সেটাকে এপ্লাই করেন। আপনার জন্যতো ডেমো একাউন্ট রয়েছেই। যখনি আপনার মনে আস্থা আসবে হা এটা এখন আমার জন্য ফিট তখনি আপনি রিয়েলে এপ্লাই শুরু করেন। কখনো আপনার সিস্টেমকে চেঞ্জ করবেননা। আমাদের ব্যর্থতার একটা কারণ হল আমরা প্রতিনিয়ত সিস্টেম চেঞ্জ করে ফেলি। কয়েকদি এক স্ট্রাটেজি কয়েকদিন আরেকটা এভাবে স্ট্রাটেজির পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে কিছুই হয়না।

অথবা সফল যে কোন ট্রেডারের স্ট্রাটেজি ফলো করেন। সেটাকে নিজে আয়ত্ব করেন আগে। অনেক সময় দেখা যায় একজন একটা সিস্টেম এপ্লাই করে প্রচুর প্রফিট করছে কিন্তু আপনি পারছেননা। তার কারণ একটাই আপনি সেটাকে পরিপূর্ণ আয়ত্ব করতে পারেননি।

একটা সুন্দর সিস্টেম আপনি রপ্ত করে ফেলেছেন? গুড। এবার আপনার দরকার ডিসিপ্লিন
  • ট্রেডে শৃংখলা বা ডিসিপ্লিন
  • প্রথম নিজের মন স্থির করে নিন
  • তারপরে নিজের ইমোশনকে কন্ট্রোল করুন
  • পূর্ণ মনোযোগ দিন।
মনে রাখবেন “Success is not an Accident”. এটা কিন্তু আপনার দৃঢ় মনোবল আর পরিশ্রমের ফসল।

নিজের মনস্থির করুন একজন ট্রেডার হিসেবে

ফরেক্স ট্রেড অনেক বিপদজনক একটা ব্যবসা। আবার সবচেয়ে প্রফিটেবল একটা ব্যবসা। ৯০% নতুন ট্রেডার এখানে লস করে ঝরে যায় ১০% টিকে থাকে।

আপনি দৃঢ় সংকল্প করুন আপনি ১০% এর মধ্যেই থাকবেন। আপনি কেন পারবেননা? মায়ের পেটে থাকতেই তো আপনি লক্ষ লক্ষ শুক্রাণুর সাথে প্রতিযেগিতা করেই এই দুনিয়ার আলো বাতাস দেখেছেন। আপনার সফলতা তো মায়ের পেট থেকেই শুরু। হাজার হাজার মানুষ রাস্তায় মাটি কাটছে, ইট ভাংছে , রিকশা চালাচ্ছে। কিন্তু আপনি ল্যাপটপ/পিসির সামনে বসে আছেন। আপনিতো অলরেডি প্রতিযোগিতায় জিতেই গেছেন। দুনিয়ার সবচেয়ে স্মার্ট বিজনেস শেখার জন্য অলরেডি আপনার সুযোগ হয়েই গেছে তাহলে সমস্যাটা কোথায়? ৯০% তো অলরেডি কমপ্লিট আর বাকি ১০% বাদ থাকবে কেন? আমি বলছি আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন। হেরে যাবেন বলেতো স্বপ্ন দেখেননি। দরকার শুধু আপনার ইচ্ছাশক্তি।

আপনি অলরেডি ট্রেডে ইন করে ফেলেছেন। সুতরাং এবার সফলতার শুরু। জেনে রাখেন মানুষ কেন ট্রেডে ব্যার্থ হয়? ব্যর্থতার কারণ হচ্ছে ট্রেডে পূর্ণ মনোযোগ না দেয়া। মনোযোগ দেয়া মানে ২৪ ঘন্টা টার্মিনালের সামনে বসে থাকা না। সংসার , সমাজ কে ত্যাগ করে ফরেক্স বৈরাগী হওয়া না। যখন ট্রেড করবেন প্রতিটি ট্রেডের আগে আপনাকে একটা লজিকে ট্রেড করতে হবে আমি কেন ট্রেডটি দিচ্ছি। সেম লজিকে আমার আগে প্রফিট হয়েছে কিনা?

আপনি পানিতে জাল ফেলেছেন মাছও উঠতে পারে সাপও উঠতে পারে। আপনি ১০০% সিস্টেম মেনে ট্রেড দিয়েছেন সেটাতে লসও হতে পারে। লসের জন্য আপনাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। ১০ বার জাল ফেলেছেন প্রতি খেপে কিন্তু মাছ নাও পেতে পারেন। কিন্তু আপনাকে জাল মারতেই হবে এটাই নিয়ম। মার্কেট তার নিয়মে চলবে। আপনার প্রতিটি ট্রেড আপনার অনুকুলে আসবেনা তো সমস্যা কি? স্টপলস তো আছেই। আপনি ট্রেডকে একটা গেমের মত এনজয় করেন। প্রতিবারই গেমে জয়ী হবেন এমন কথাতো নেই। মাঝে মাঝে গেমওভারও হবে। ট্রেডে লস করলে কি করতে হবে সেটাও শিখে নেন।

আপনি ভাল একটা স্ট্রাটেজি বানিয়েছেন কিন্তু সেটা সবসময় কাজ করবেনা সব পেয়ারে কাজ করবেনা। আপনি দেখেন ভাল করে কোন পেয়ারে কোন সেশনে এটা ভাল কাজ করে। যখন ভাল কাজ করে তখনি ট্রেড করেন। আমার এক ছোটাভাই ফজরে নামাজের পর ট্রেড শুরু করে সকাল ১০ টার মধ্যেই তার ট্রেড শেষ। হাজার সুযোগ আসুক সে আর ট্রেড করেনা। আজ ৮ মাস কন্টিনিউ তার মান্থলি ৪০%+ গেইন। দুনিয়ার কোন ব্যবসায় লাখে মাসে ৪০ হাজার টাকা আসে?3

আমি দীর্ঘদিন ধরে আমার বড় একাউন্টগুলাতে শুক্রবার ট্রেড করিনা। নিউজের সময় ট্রেড করিনা। অনেকে আমাকে এগুলা নিয়ে খোচা দেয় আংগুর ফল টক বলে নাকি আমি নিউজ ট্রেড করিনা। সেটা ভুল। নিউজ ট্রেডে আমি নিউজ টাইমে ২৫০% ও করেছি। কিন্তু আমি সিস্টেম করেছি এই টাইমগুলাতে ট্রেড করবনা। কারণ যখন একাউন্ট জিরো করতাম তখন শুক্রবারেই বেশিরভাগ একাউনট জিরো করেছি। NFP, FOMC সহ হাই ভলাটিটি মার্কেটেই বেশি মানুষের একাউন্ট জিরো হয়। দরকার কি রিস্ক নেয়ার?

নিজেকে নিয়ন্ত্রণ করেন সফলতার জন্য এটাই দরকার

কয়েকদিন আগে এক ছোটভাইকে একটা সিস্টেম শিখিয়ে দিছি একটা টেমপ্লেট শেয়ার করে এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট বলে দিয়েছি। ৫০০ ডলারের একাউন্টে সে ৪ দিনে .০২ সেন্টে ৫৫ ডলার আয় করেছে। আজ সন্ধার পর সে .২০ করে ট্রেড করে ৫ টা ট্রেডে স্টপলস খাবার পর ১ লটে ট্রেড করে পুরো একাউন্টটাই জিরো করে ফেলেছে। বিশ্বাস হচ্ছেনা দেখেন http://prntscr.com/1lg98u

অনলাইনে নিজের ট্রেডের ফাকে চেষ্টা করি নতুনদের সাহায্য করতে। অনেকে আমার গাইড লাইন মেনে সফল। আবার অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে একাউন্ট জিরো করেছে। স্ক্রীণশটটা দেখেন একেবারে নিচের ট্রেডটি ১ স্টান্ডার্ড লট তার উপরের ৪ টা .২০ আর উপরের প্রফিট ট্রেডগুলা .০২।

যে ৪ দিন টানা প্রফিট করে অভার কনফিডেন্স হয়ে .২০ করে ট্রেড শুরু করেছে। লট বড় হবার কারণে স্টপল দিয়ে সবগুলাই হিট। পরে একেবারে সবগুলা পুষিয়ে নেয়ার জন্য ১ লট মেরে একাউন্টই জিরো করে ফেলেছে। এখানে দোষ কার? একাউন্ট জিরো হবার কারণ কি? একটাই কারণ , নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সে ৪ দিনে ৫৫ ডলার আয় করেছে আগামী সপ্তাহে হয়তো সেম সিস্টেমে্আরো ৭০ ডলার আয় করতো। শর্টকাট টাকা কামাতে গিয়ে ৫০০ ডলার পুরোই হারিয়েছে। এরকম কেস আমার কাছে সারাদিন অনেক আসে। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই সফলতা আসবে।

সফল হতে হলে আপনাকে যা মানতে হবেঃ
  • সুন্দর একটি স্ট্রাটেজি কন্টিনিউ মানতে হবে।
  • শৃংখলামত ট্রেড করতে হবে।
  • টার্মিনালে ডিফল্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হবে।
  • হাজারো সুযোগ আসুক নিজের ট্রাকেই থাকতে হবে।
  • অবশ্যই লং টাইমফ্রেম ফলো করতে হবে।
  • লটসাইজ সবসময় সমান রাখতে হবে।
  • মেন্টালী দুশ্চিন্তামুক্ত থাকতে হবে।
  • লোভমুক্ত থাকতে হবে।
  • পরিবার , বন্ধুবান্ধব, সমাজকে সময় দিতে হবে।
  • নিজেকে মনে করতে হবে আমি একজন স্মার্ট ব্যবসায়ী।
  • সফল হতে হলে আপনাকে যা বাদ দিতে হবে
  • অভার ট্রেড করা যাবেনা।
  • অভার লট ব্যবহার করা যাবেনা।
  • নিজের সিস্টেম বারবার চেঞ্জ করা যাবেনা।
  • EA (ফরেক্স রোবট) হাবিজাবি ইন্ডিকেটর ব্যবহার করা যাবেনা।
  • সারাদিন টার্মিনালের সামনে বসে থাকা যাবেনা।
  • টার্গেট ফিলআপ হলে আর ট্রেড করা যাবেনা।
আর সবকিছুর সাথে আপনাকে মানতে হবে মানি ম্যানেজমেন্ট। “ If you're ignoring money management, it is the same as if you're ignoring success”

যতই ভাল স্ট্রাটেজি হোকনা কেন মানি ম্যানেজমেন্ট ছাড়া সেটা মুখ থুবড়ে পড়বে। মানি ম্যানেজমেন্ট নিয়ে আরেকদিন একটা আর্টিকেল লিখব। আজকে এ পর্যন্তই। প্রত্যেকেই ট্রেড ভাল জানেন। কিন্তু ছোটখাট কিছু জিনিস না মানার কারণেই ব্যর্থ হয়ে যায় সব প্রচেষ্টা। ইনশাল্লাহ একদিন প্রত্যেকেই একজন সফল ট্রেডার হয়ে উঠবেন। আজকের লস, ব্যর্থতা হয়তো সফলতার পথের সিড়ি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন